আমি আমার প্রিয়জন
1. রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা, তোমার প্রেমিক কোথায় গেছে? তোমার প্রিয়তম কোন দিকে গেছে? আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি
2. আমার প্রিয়তম তার মশলার বাগানে গিয়েছে
3. আমি এক মাত্র আমার প্রেমিকের এবং আমার প্রেমিক এক মাত্র আমারই
শুলামাইটের সৌন্দর্যের প্রশংসা
4. হে প্রিয়তমা, তুমি তির্সার মত সুন্দর, জেরুশালেমের মত মনোরম, দুর্গ দ্বারা রক্ষিত নগরীর মত ভয়ঙ্কর
5. আমার দিকে চেয়ে দেখো না! তোমার দুটি চোখ আমায় অস্থির করে দেয়! তোমার কেশরাশি, গিলিয়দ পর্বতের ঢাল বেযে নেমে আসা একদল ছাগলের মত
6. তোমার দাঁতগুলো সদ্য স্নাত ছাগীর মত
7. তোমার গণ্ডদেশ ডালিম ফলের দুটি আধখানা টুকরোর মতো
8. ষাট জন রাণী বা 80 জন উপপত্নী থাকতে পারে, এমনকি অগণিত তরুণীরাও থাকতে পারে,
9. কিন্তু আমার পরিপূর্ণা, আমার কপোতী অদ্বিতীযা
10. ঐ তরুণী মেযেটি কে? মেযেটি ভোরের আভার মতই উজ্জ্বল
11. উপত্যকার ফল দেখতে আমি আখরোটের বাগানে গেলাম, দেখতে গেলাম দ্রাক্ষাক্ষেতে অথবা ডালিমগাছে ফল ধরেছে কিনা
12. আমি নিজেও জানতাম না য়ে সে আমাকে রথের ওপর যুবরাজ হিসেবে বসিযেছে
13. ফিরে এসো, ফিরে এসো শূলম্মীয!ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা তোমায় চেয়ে দেখতে পারি